খুলনা, বাংলাদেশ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ

দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:-

আজ ৯ সেপ্টেম্বর ব্র‍্যাকের অতিথি প্রোগ্রামের আয়োজনে ব্র‍্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় দাকোপের পূর্ব ঢাংমারী গ্রামের সেন্ট জোসেফ প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে গ্রামের ১০০ জন রোগী ফ্রী চিকিৎসা সেবা নিয়েছে। এই ক্যাম্প থেকে রোগীরা যেকোনো সমস্যার ফ্রী চিকিৎসা পরামর্শ পেয়েছে এবং চক্ষু বিষয়ক সমস্যা এবং যক্ষা বিষয়ে বিশেষ সুবিধা পেয়েছে। উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: কুন্তল মন্ডল, সহকারী সার্জন, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডা: মিনার্ভা রায়, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় উপস্থিত ছিলেন ব্র‍্যাকের জেলা সমন্বয়ক জনাব শফিকুল ইসলাম এবং অতিথি প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক কাজী আব্দুল্লাহ শাকিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT