খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানিরনিচেৃ;খাবার,বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

[ccfic]

ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ, 
চারদিকে শুধু পানি আর পানি। রাস্তাঘাট, স্কুল, বাড়ির আঙিনা—সবই পানির নিচে। হাঁটুপানি পেরিয়ে কিংবা নৌকায় চড়ে স্কুলে যেতে হচ্ছে শিশুদের। রান্নার জ্বালানি, চাল-ডাল ও গোখাদ্যের সংকটে দিশেহারা পরিবারগুলো। বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থাওভেঙেপড়েছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় পানি-বাহিত রোগের আশঙ্কা বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। এমনই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ডুমুরিয়ার বিল ডাকাতিয়ার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।
সরেজমিনে দেখা গেছে, গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানির বেশি পানি, আবার কোথাও চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা। কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে।
কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার রায় বলেন, বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। জলাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ভালো থাকলেও প্রতিদিন তাদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। তিনি কৃষ্ণনগর এলাকার রাস্তাঘাট ও কৃষিজমির জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানান।
বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা রায়, বৃষ্টি বৈরাগী ও পায়েল সরকার জানায়, প্রতিদিন পানি ভেঙে বিদ্যালয়ে আসতে ভয় লাগে। পানির মধ্যে সাপ, পোকামাকড় ও জীবাণুর ঝুঁকি রয়েছে। পানিতে ডুবে থাকায় বিদ্যালয়ের টয়লেট ব্যবহারও কঠিন হয়ে পড়েছে। বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে।রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধানচন্দ্র রায় ও বিএনপি নেতা তারক চন্দ্র মণ্ডল বলেন, প্রতিবছরই এ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার শিকার হন। শোলমারি থেকে জোয়ার-ভাটার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।এদিকে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী কৃষ্ণনগরের তলিয়ে যাওয়া রাস্তায় বালু ভরাটের নির্দেশনা দিয়েছেন বলে জানান স্থানীয়রা। দ্রুত কাজ শুরু হলে কিছুটা দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।জলাবদ্ধতার কারণে শুধু যোগাযোগ নয়, খাদ্য ও জ্বালানি সংকটও তীব্র হয়েছে। চাল-ডাল ও রান্নার জ্বালানির অভাবে অনেক পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। গোখাদ্যের সংকটে অনেকে গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পানিবন্দি থাকলেও এখন পর্যন্ত সরকারি ত্রাণ, ওষুধ বা প্রয়োজনীয় সহায়তা তারা পাননি। জলাবদ্ধ এলাকায় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থারও অভাব রয়েছে।স্থানীয়দের দাবি, ত্রাণ দিয়ে সাময়িক দুর্ভোগ কমানোর পাশাপাশি বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, রাস্তাঘাট উঁচু করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও স্যানিটেশন ব্যবস্থা রক্ষায় জরুরি পদক্ষেপ চান তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT