খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

[ccfic]

বিশেষ প্রতিনিধি:ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইনস্ট্রাক্টর ও খর্নিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সেবাগ্রহীতাদের হয়রানি এবং ইউপি কর্মীদের সাথে দুর্ব্যবহারের নানা অভিযোগ উঠেছে। সরকারি দায়িত্ব পালনে অনীহা ও স্থানীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।অনুসন্ধানে জানা যায়, খুলনা দৌলতপুরের কেদারনাথ এলাকার মৃত মেয়াজান গাজীর ছেলে মোসলেম আলী ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের মেছাঘনা গ্রামের শেখ বাড়ির এক মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি ডুমুরিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষার ইউআরসি ইনস্ট্রাক্টর পদে যোগদান করেন। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় তিনি একধরনের অন্যায্য প্রভাব বিস্তার করছেন এবং ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ছলে ও কৌশলে ফেরত পাঠিয়ে দিচ্ছেন।ভুক্তভোগী খর্নিয়া ইউনিয়নের রানাই গ্রামের সুফিয়া বেগম ও রমিছা বেগম আক্ষেপ প্রকাশ করে বলেন, “ইউনিয়ন পরিষদে সামান্য নাগরিক সনদের কাজের জন্য গিয়েও আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। কাজ না করে দিয়েই বিভিন্ন বাহানা দেখিয়ে আমাদের ঘুরানো হচ্ছে এবং অসংবেদনশীল আচরণ করা হচ্ছে। আমরা সাধারণ মানুষ হিসেবে ন্যায্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছি।”এছাড়াও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথেও তিনি প্রায়শই অসৌজন্যমূলক ও রূঢ় আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।​অভিযোগের বিষয়ে খর্নিয়া ইউনিয়নের প্রশাসক ও ইউআরসি অফিসার মোঃ মোসলেম আলীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সরকারি বিধিমালা মেনেই ইউনিয়ন পরিষদ ও ইউআরসির দায়িত্ব পালন করছি।”​এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সবিতা সরকার বলেন, “জনসেবায় কোনো ধরনের অবহেলা বা হয়রানির সুযোগ নেই। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, “ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ব্যাহত করা বা সাধারণ মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT