
:ি
খুলনা শিশু হাসপাতালের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা খুলনা শিশু হাসপাতালে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।ডাঃ প্রদীপ দেবনাথ, তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট, খুলনা শিশু হাসপাতাল, খুলনা এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ মমতাজ বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, খুলনা ও কোষাধ্যক্ষ, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি; মোঃ শফিকুল আলম তুহিন, সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি ও পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপি; মোঃ মুনীর আহমেদ, সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি; আজিজা খানম এলিজা, সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি; অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম,সদস্য, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি। সার্বিক তত্ত্বাবধানে ডাঃ মোঃ মুনির হোসেন, উপ-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) খুলনা শিশু হাসপাতাল। অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শিশু হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া করে ও কেক কেটে খুলনা শিশু হাসপাতালের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
