খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি: ঈদগাঁও

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে চৌফলদণ্ডীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, চৌফলদণ্ডী হচ্ছে  কক্সবাজার সদর উপজেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ। শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কক্সবাজার শহরের অত্যন্ত কাছাকাছি হওয়ায় নগর সম্প্রসারণের ক্ষেত্রেও চৌফলদণ্ডীর রয়েছে ব্যাপক সম্ভাবনা।বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে জনসংখ্যা ও নাগরিক চাহিদা বাড়লেও চৌফলদণ্ডীতে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। পরিকল্পিত নগরায়ণ, উন্নত সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন।তারা বলেন, চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে একদিকে যেমন এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে, অন্য দিকে কক্সবাজার শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মানববন্ধন থেকে চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।মানববন্ধনত্তোর সমাবেশে অনেকে বক্তব্য রাখেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT