খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি :পরেশ দেবনাথ, 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন, কেশবপুরের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার। তাঁকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সদ্য নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মঙ্গলকোট গ্রামের আলহাজ্জ্ব মকছেদ আলী সরদার-এর ছেলে। বাবা প্রাথমিক বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন।মোঃ সুলতা আহমেদ, সহকারী সচিব-এর ০৮.০৯.২০২৬ তারিখে স্বাক্ষরিত ৩৭.০০. ০০০০. ০৭৯. ২৫. ০৩১. ৯৭-৫৫৩ নম্বর প্রজ্ঞাপনে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২(১) ধারা অনুযায়ী ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রফেসর, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
মেধাবী, হাস্যজ্জল ও সদালাপী প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় মঙ্গলকোট তথা কেশবপুরবাসী গর্বিত।
ছবিঃ
০৮/০৯/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT