খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তার তিন সহযোগীসহ গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে খুলনার দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দত্তবাড়ি এলাকার জাফর শেখের টিনশেড ভাড়াটে শিপর সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মৃত শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩), নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩০) এবং বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)। তবে র‍্যাবের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজনের নাম উল্লেখ করা হয়নি।র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মমিসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা, চুরিসহ একাধিক মামলা রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT