খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

খুলনায় যুবদের কর্মসংস্থানমুখী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় বেকার যুবসমাজের কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা-২০২৬’। ২৫ আগস্ট ২০২৬ তারিখে গল্লামারীস্থ সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই মেলার আয়োজন করা হয়।খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা যৌথভাবে এই মেলার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা, বিসিকের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।মেলায় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি জমা দেওয়া এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। স্থানীয় তরুণ-তরুণীদের মাঝে এ মেলাটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT