খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে কেসিসি আয়োজিত পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

[ccfic]

ডেস্ক :

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ বুধবার সকালে নগর ভবনের নিচতলায় মহানবী (স.) এর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মহান রাব্বুল আল আমিন আমাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। প্রাণপ্রিয় নবীর (স.) দেখিয়ে দেয়া আদর্শ ধারণ করতে পারলে তা সারা বিশে^র মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সন্তানদের কোরআন শিক্ষা দেয়ার পাশাপাশি প্রিয় নবীর আদর্শের মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রশাসক ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ ও ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। স্বাগত বক্তৃতা করেন খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল মুফতী মাওলানা মুশফিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (স.) এর জন্ম ও মৃত্যু সমগ্র মানব সভ্যতার জন্য স্মরণীয় একটি দিন। প্রিয় নবীজির (স.) জন্ম মানব সভ্যতার বিকাশে যে নব জাগরণের সূত্রপাত ঘটিয়েছিল তার ধারাবাহিকতা আজও সমানভাবে প্রবাহমান। মহানবী (স.) এঁর শিক্ষা এবং তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়ে মানব জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, আমন্ত্রিত অতিথি হিসেবে কেসিসির সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, সমাজসেবক অধ্যাপক তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজামুর রহমান লালু, এ্যাডভোকেট গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু সহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT