খুলনা, বাংলাদেশ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি।
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোঃ বাহাদুর মুন্সি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।বাহাদুর মুন্সি একজন স্বচ্ছ ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ।তিনি রাজনীতির কারনে অনেক মামলা হামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছেন।তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা মনে করেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাহাদুর মুন্সির কিছু কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ ধরনের বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাইয়ের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় সমাধান করা প্রয়োজন। সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমীচীন নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া অভিযোগ প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT