খুলনা, বাংলাদেশ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

বটিয়াঘাটায় মাছের ঘের দখল ও মাছ লুটের ঘটনায়, থানায় লিখিত অভিযোগ

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার তিতুমখালী এলাকায় মাছের ঘের দখলের চেষ্টা, মাছ লুট ও গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন সজিত রায় (৪৫)।
অভিযোগে উল্লেখ করা হয়, পার তিতোখালী মৌজার শিমলা ১২ দাগ নং-৩,১৯-একর জমির একটি ঘের দীর্ঘদিন ধরে মাছ চাষ করে ভোগদখল করে আসছেন সন্জিত রায়। বর্তমানে ওই ঘেরে আনুমানিক ১০ লাখ টাকার মাছ এবং ঘেরের বেড়িতে প্রায় ২ লাখ টাকার সবজি রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে সঙ্গে নিয়ে ঘেরে প্রবেশ করে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। একই সময়ে ঘেরের পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছ ও সবজির গাছ কেটে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত ঘেরে গেলে অভিযুক্তরা তার পথরোধ করে এবং তাদের হাতে থাকা লাঠি-বাঁশ নিয়ে তাকে মারধরের জন্য উদ্যত হয়। এ সময় ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্তরা তাদের ভাই পুলিশের একজন ওসি হিসেবে আছে বলে তাদের কেউ কোন কিছু করতে পারবে না বলে হুমকি প্রদান করে।ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জিত রায়।
অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে বটিয়াঘাটায় মাছের ঘের দখল ও মাছ লুটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার তিতুমখালী এলাকায় মাছের ঘের দখলের চেষ্টা, মাছ লুট ও গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন সজিত রায় (৪৫)।
অভিযোগে উল্লেখ করা হয়, পার তিতোখালী মৌজার শিমলা ১২ দাগ নং-৩,১৯-একর জমির একটি ঘের দীর্ঘদিন ধরে মাছ চাষ করে ভোগদখল করে আসছেন সন্জিত রায়। বর্তমানে ওই ঘেরে আনুমানিক ১০ লাখ টাকার মাছ এবং ঘেরের বেড়িতে প্রায় ২ লাখ টাকার সবজি রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে সঙ্গে নিয়ে ঘেরে প্রবেশ করে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। একই সময়ে ঘেরের পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছ ও সবজির গাছ কেটে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত ঘেরে গেলে অভিযুক্তরা তার পথরোধ করে এবং তাদের হাতে থাকা লাঠি-বাঁশ নিয়ে তাকে মারধরের জন্য উদ্যত হয়। এ সময় ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্তরা তাদের ভাই পুলিশের একজন ওসি হিসেবে আছে বলে তাদের কেউ কোন কিছু করতে পারবে না বলে হুমকি প্রদান করে।ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জিত  রায়।
অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে— বিবাদীঃ ১। সুশান্ত বিশ্বাস (৫০), পিতা- মৃত ধীরেন্দ্রনাথ বিশ্বাস ২। রঞ্জন বিশ্বাস (৫০), পিতা- মৃত সুরেন্দ্রনাথ বিশ্বাস ৩। কৃষ্ণপদ বিশ্বাস (৬৫), পিতা- মৃত কিরন চন্দ্র বিশ্বাস ৪। নবকৃষ্ণ বিশ্বাস (৫৫), পিতা- মৃত কিরন চন্দ্র বিশ্বাস ৫। অন্তু বিশ্বাস (২০), পিতা- প্রশান্ত বিশ্বাস তাদের সবার ঠিকানা বটিয়াঘাটা উপজেলার তিতুমখালী এলাকায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে।
ঠিকানা বটিয়াঘাটা উপজেলার তিতুমখালী এলাকায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT