
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নতুন ভবনে গ্রাহক সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় বটিয়াঘাটা থানার মোড়ে লামিয়া এন্টারপ্রাইজের আয়োজনে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা বিজিএন-এর রিজিওনাল ম্যানেজার ও রিজিওনাল হেড মোঃ ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দেব দুলাল জোর্দ্দার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রামপ্রসাদ রায়।এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের বটিয়াঘাটা শাখার শাখা ব্যবস্থাপক মোস্তফা নজরুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার কানন অধিকারী, ফিল্ড অফিসার সুরজিত মণ্ডল, চায়না মরকার ও কল্যাণী সরকারসহ ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা।গ্রাহক সমাবেশে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, নিরাপদ লেনদেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।নতুন ভবনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের আয়োজন করে লামিয়া এন্টারপ্রাইজ, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, বটিয়াঘাটা থানার মোড়, খুলনা।
