
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি:খুলনার ডুমুরিয়া উপজেলার ১০৫ নং মাদবকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরে প্রায় ছয় মাস পানির নিচে থাকায় ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান।বিদ্যালয়টি রাস্তা থেকে প্রায় দুই ফুট নিচু হওয়ার কারনে বর্ষা মৌসুমে দীর্ঘদিন জলাবদ্ধতায় ডুবে থাকে পুরো বিদ্যালয় চত্বর।শিক্ষক মোঃ মফিজুল হক ইতি মধ্য শিক্ষা অধিদপ্তরে তিন লাখ টাকার আর্থিক সহায়তার আবেদন জমা দেয়ার আগেই।হঠাৎ করে বিদ্যালয় পরিদর্শনে যান ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সবিতা সরকার ও উপজেলা সহকারী ভূমি কমিশনার অমিত কুমার বিশ্বাস এ সময়ে তারা বিদ্যালয়ের চার পাশ পানিতে তলিয়ে থাকা এবং শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।পরিদর্শনকালে ইউএনও সবিতা সরকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার মান যাচাই করেন শিক্ষার্থীদের উত্তর পড়াশুনার সন্তোষ প্রকাশ করে তিনি তাদের হাতে চকলেট ও বিস্কুট তুলে দেন।এবং ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়নের ফুটবল ও ক্যারাম বোর্ড দেয়ার প্রতিশ্রুতি দেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সবিতা সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন এতদিন ধরে বিদ্যালয়টি পানিতে ডুবে আছে অথচ বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাকে কেন জানাননি। তিনি দ্রুত প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।স্থানীয়দের দাবি বছরের অধিক সময় পানিতে ডুবে থাকা বিদ্যালয়টিতে দ্রুত স্থায়ী সমাধান করা না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরো মারাত্মক ব্যাহত হবে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত অর্থ বরাদ্দ চেয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
