খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনার বটিয়াঘাটায় একদিনের ব্যবধানে আবারও অজ্ঞাত বালকের মৃতদেহ উদ্ধার শান্তিপ্রিয় খুলনা এখন মৃত্যুপুরী হয়েছে ।

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধ
খুলনার বটিয়াঘাটা তেতুলতলা গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের পেছনে কাজীবাছা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।
শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে রূপসা নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ চলমান ছিল।
মরদেহটির পরিচয়, পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর হবে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং নদীতে মরদেহটি কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT