খুলনা, বাংলাদেশ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে

বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাবেক ছাত্রদল নেতা বাশির উদ্দিন আকুঞ্জী

[ccfic]

আবিদুর রহমান আলিফ:খুলনার জেলা বটিয়াঘাটা উপজেলার ঐতিহ্যবাহী বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও স্থানীয়ভাবে পরিচিত মুখ মোঃ বাশির উদ্দিন আকুঞ্জী।‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’-এর প্রবিধান ৬৪(১) অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য প্রদীপ কুমার মন্ডল, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মোঃ রকিবুল ফকির এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধান ১০(১) অনুসরণ করে পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তা বোর্ডে দাখিল করতে হবে।বাশির উদ্দিন আকুঞ্জী সভাপতি মনোনীত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নতুন দায়িত্বে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT