খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু, বাসর রাতেই বিধবা নববধূ
  শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
  নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
  ভারুয়াখালীতে ফসলী জমি দখলের অপচেষ্টা, পুলিশী সহায়তায় উদ্ধার 
  ইসলামী আন্দোলন খুলনা ২২ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
  দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, সহকারী শিক্ষককে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগ।।
  যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত
  ঈদগাঁওতে ভাদ্র মাসের শুরুতে মাঠ মাঠে আমন ধান রোপনে মহাব্যস্ত কৃষকরা
  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার

খুলনায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে খুলনার নগরীর মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গৃহস্থালি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT