
ডেস্ক :
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি স্বামী তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোল মঞ্জুর করেছেন। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চার দিনের প্যারোল চাওয়া হলেও জেলা প্রশাসক ১২ ঘণ্টার আবেদন অনুমোদন করেছেন। আগামীকাল সকালে পুলিশ পাহারায় তাঁকে মুন্সিগঞ্জ কারাগার থেকে নেওয়া হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, স্বামীর মরদেহ ঢাকার কলাবাগানের বাসভবনে নেওয়ার পর তিনি সেখানে শেষবারের মতো তাঁকে দেখবেন। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তৌফিক নেওয়াজকে।
