খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

মুরগি দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

[ccfic]

ডেস্ক :

খুলনায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের মামলায় সবুজ খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সবুজ খাঁ খুলনা নগরীর দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোড এলাকার কেরামত আলীর ছেলে।আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের সাত জুলাই বিকেল পৌনে চারটার দিকে মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে মুরগি দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান সবুজ। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়।ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০২০) ৯(১) ধারায় সবুজ খাঁকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ আগস্ট সবুজকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৬ সালের এক এপ্রিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT