খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

[ccfic]

ডেস্ক :

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় তাঁকে কারাগারে রাখা হয়। তাঁর বিরুদ্ধে থাকা মোট নয়টি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। সর্বশেষ বনানী থানার মামলায় জামিন বহাল থাকায় তাঁর মুক্তির পথ খুলে যায়। তবে জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT