খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

[ccfic]

কামাল খান:

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হোসেন আহমেদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মৃত লেচু মিয়া ও মৃত আয়রুন বেগমের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের করা মামলা নম্বর ১১, জিআর-১৫৫/২৪ মামলায় হোসেন আহমেদকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।এদিকে, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলায় ধারাবাহিক গ্রেপ্তার নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা রয়েছে। পরিবারের সদস্য ও সমর্থকদের অনেকের অভিযোগ, অনেক নেতাকর্মী দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের কারণে মামলার আসামি হচ্ছেন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT