
খুলনা বিশ্ববিদ্যালয় :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন,প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম,উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।
