খুলনা, বাংলাদেশ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে দুস্থ, অসহায়, গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান ও মসজিদের উন্নয়নে অনুদানের চেক বিতরণ করেন অধ্যাপক মোক্তার আলী এমপি। কেশবপুর পৌর জামায়াত কার্যালয়ে বত্রিশ লাখ টাকার ওই চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই-২৬) কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, অধ্যাপক মোক্তার আলী এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী রফিকুল ইসলাম, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জানা গেছে, কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের দুস্থ, অসহায় ও গৃহহীন ২২ জন নারী ও পুরুষকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রত্যেককে ১০ হাজার করে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেশবপুর পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১০টি মসজিদে ৩ লাখ করে ৩০ লাখ টাকার অনুদানের চেক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির এমপি মোক্তার আলী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় মসজিদগুলোর অবকাঠামোগত উন্নয়নে এই সহায়তা অব্যাহত থাকবে। অনুদান পেয়ে কেশবপুরের অসহায় মানুষগুলো এবং মসজিদ কমিটির সদস্যরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT