খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে কেশবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে যশোরের কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকালে কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইকেল মধুসূদন দত্তের গেট থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কেশবপুর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ওবাই বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলসহ বিএনপি নেতা মাসুদ, মিজান, রাজীব, হাসান এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি আবুল হোসেন আজাদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি জাতীয় দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিএনপি দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “আজকের একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস, সুস্থ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT