খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয় : তুহিন

[ccfic]

ডেস্ক :

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর হাজার হাজার মানুষ পানির নিচে অমানুষিক কষ্ট ভোগ করছেন। ঘরে চুলা জ্বলছে না, শিশুরা ক্ষুধার্ত, আর বৃদ্ধরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে আমরা ঘরে বসে এসি বাতাসে আরাম করতে পারি না। দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ।গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি গঠিত “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি” ও “হেলথ সেল”র জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে শফিকুল আলম তুহিন বলেন, আপনাদের পকেটে যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই উপদ্রুত এলাকার মানুষের কাছে ছুটে যান। এক মুঠো শুকনো খাবার কিংবা এক বোতল বিশুদ্ধ পানিও এই মুহূর্তে একেকটি পরিবারের কাছে জীবন বাঁচানোর আলো হতে পারে। প্রতিটি সাধারণ মানুষের কান্নাকে নিজের পরিবারের কান্না মনে করে ঝাঁপিয়ে পড়–ন। খুলনা মহানগর বিএনপি সব সময়ই জনতার দল। এই চরম বিপদে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।দুর্যোগ ব্যবস্থাপনা ও হেলথ সেলের সদস্যদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, জলমগ্নতার কারণে কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়। মনে রাখতে হবে, মানুষের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। দলমত নির্বিশেষে প্রতিটি বন্যার্ত ও জলজটে আক্রান্ত মানুষের ঘরে ঘরে আমাদের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে।সভায় মহানগরীর দুর্যোগ কবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজ-খবর রাখতে থানা ও ওয়ার্ড বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে নগরীর ওয়ার্ড ও ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিয়ে মহানগর বিএনপিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দুর্গত শিপইয়ার্ড সড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ রবিবার জরুরি ভিত্তিতে খানা-খন্দ মেরামতের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আড়ংঘাটায় সড়কের খানাখন্দ সংস্কারের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ বা যেকোনো জরুরি স্বাস্থ্য সংকট মোকাবেলায় “হেল্থ সেল”-এর হটলাইন নম্বর : ০১৭১৫০০১৯৫৫ এবং ০১৭১১-০১৭৪৭৬-এ যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।সভায় সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অসুস্থ মায়ের সুস্থতা কামনা করা হয়  সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও মোঃ মাসুদ পারভেজ বাবু, কেএম হুমায়ুন কবীর, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মজিবর রহমান, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, আক্তারুজ্জামান সজীব তালুকদার, আদনান ইসলাম দীপ, নিশাত জামান, কে এম জলিল, সৈয়দা নার্গিস আলী, হালিমা আক্তার খানম, মাওঃ আবু নাইম ও মতলুবুর রহমান মিতুল প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT