খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনায় মানসিক যন্ত্রণায় যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ 

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা ১ নম্বর রোডের ২য় গলিতে মানসিক সমস্যার কারণে সাগর শেখ নামে ৩৬ বছর বয়সী এক যুবক মৃ’ত্যুবরণ করেছেন। শনিবার ১১ জুলাই ২০২৬, সকাল ৭টার দিকে নিরালা এলাকার বাড়ির মালিক বিথি জাফরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।নিহত সাগর শেখ মিল্টন শেখের ছেলে। তিনি খুলনা মহানগরীর সদর থানার নিরালা ১ নম্বর রোডের ২য় গলির স্থায়ী বাসিন্দা ছিলেন। পেশায় তিনি রং মিস্ত্রির কাজ করতেন। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, সাগর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক সূত্র জানায়, তার মানসিক অবস্থার অবনতি হওয়ায় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। চিকিৎসার চেষ্টা চলছিল বলেও স্বজনরা জানিয়েছেন।ঘটনার দিন সকালে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে সাগর শেখকে মৃ’ত ঘোষণা করেন। পরে ম’রদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়। খুলনা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এ চরম সিদ্ধান্ত নেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃ’ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃ’ত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনানুগ সব প্রক্রিয়া শেষে ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।সাগরের মৃ’ত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিবেশীরা জানান, তিনি শান্ত স্বভাবের ও মিশুক ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মানসিক চাপের কারণে তিনি একা থাকতে পছন্দ করতেন। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT