খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনার ১০ জেলায় হামের রোগীর হার বৃদ্ধি

[ccfic]

ডেস্ক :

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ রোববার প্রতিবেদনে জানা গেছে, ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে বাগেরহাট জেলায়। এছাড়া খুলনা ও মাগুরা জেলায় ৯ জন করে, ঝিনাইদহে ৫ জন, নড়াইলে ৪ জন, যশোর ও কুষ্টিয়ায় ৩ জন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। সাতক্ষীরা জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৭৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ২৯৬ জন হাসপাতালে ভর্তি, ৭ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩০ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে।একই সময়ে বিভাগে ২৪৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT