খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনায় যুবকের মৃ’ত্যু, মানসিক যন্ত্রণায় ভুগছিলেন

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা আবাসিক এলাকায় মানসিক সমস্যার কারণে সাগর শেখ নামের ৩৬ বছর বয়সী এক যুবক মৃ’ত্যুবরণ করেছেন। শনিবারের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা গেছে, সাগর শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল বলে জানিয়েছেন স্বজনরা। নিরালা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তার মৃ’তদেহ উ’দ্ধার করে পুলিশ। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে ম’রদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এ চরম সিদ্ধান্ত নেন।সদর থানার ওসি জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃ’ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃ’ত্যু মামলা দায়ের করা হয়েছে।সাগরের মৃ’ত্যুতে পরিবার ও প্রতিবেশীরা শোকাহত। প্রতিবেশীরা জানান, তিনি শান্ত স্বভাবের ছিলেন। কিন্তু সম্প্রতি মানসিক চাপে ভুগছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT