খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনায় মেয়ে নির্জনা হত্যা. মা সীমা আদালতে জবানবন্দি, বাবা পলাতক

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা সীমা আক্তার। গতকাল শুক্রবার ১০ জুলাই খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল মুহিম তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সীমা আক্তার জানিয়েছেন, ঘটনার দিন বিকেলে মেয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নির্জনার বাবা আলীম হোসেন আকাশ ঘরে এসে কাঠের চলা দিয়ে মেয়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নির্জনার মৃ’ত্যু হয়। পরে লাশ ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটরসাইকেলে বেঁধে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসেন বাবা আকাশ।গত বুধবার ৮ জুলাই রাতে পুলিশ নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে নির্জনার রক্তাক্ত বস্তাবন্দি লা’শ উদ্ধার করে। ত’দ’ন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।হত্যাকাণ্ডের প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গত ২১ এপ্রিল তেরখাদা আজগড়া এলাকার মোস্তাফিজুর রহমানকে বিয়ে করেছিলেন নির্জনা। এরপর তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার দিন সকালেও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হলে তাকে আবার বাড়িতে আনা হয়েছিল।এদিকে সদর থানা সূত্র জানায়, ঘটনার পর থেকে নির্জনার বাবা মো. আলীম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে ধরতে বিভিন্ন স্থানে খোঁজ চলছে। শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ড নিয়ে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কেএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিং করবেন কমিশনার। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT