
শাফিনুর রহমান আল শাফিনডিমলা উপজেলা প্রতিনিধি:আজ রাত ৮টার দিকে ডিমলা উপজেলার বাবুরহাট বাজারের বিভিন্ন গলি ও ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের শেষ (লাস্ট) সতর্কবার্তা প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে ফুটপাতে দোকান না বসান।অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইমরানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ডিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।অভিযান চলাকালে সংশ্লিষ্টদের জানানো হয়, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকার যানজট কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা হবে। প্রশাসনের এ উদ্যোগে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমানোর লক্ষ্যে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
