খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

[ccfic]

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি, “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। এ প্রতিপাদ্য নিয়ে ৬ জুলাই সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে রূপসা উপজেলায় এক র‍্যালি শেষে আলোচনা সভা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।
আলোচনা সভায় রূপসা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, রূপসা থানা ওসি আবদুর রাজজাক মীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ব্র্যাক বাংলাদেশ ডিভিশনাল ম্যানেজার মো. আবু সাঈদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু।
ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জান্নাতুল ইসলাম রুমি, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান হাসিবুর রহমান বাবুল লস্কর, সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু, রিশাদুল ইসলাম ও ইউসুফ শেখ।
অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT