
ডেস্ক :
আজ ৫ জুলাই ২০২৬ খ্রি. খুলনা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা মহোদয়।প্যারেড পরিদর্শন শেষে খুলনা জেলা পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় খুলনা জেলা পুলিশের পেশাদারত্ব ও শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান করা এবং খুলনার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।উক্ত কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন—জনাব এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);জনাব অপু মন্ডল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আরআই, পুলিশ লাইন্স, জনাব শ্রী সমীর কুমার দে । এছাড়া প্যারেডে জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
