খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

টানা বর্ষণে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্লাবিত, পরীক্ষা স্থগিত 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁওতে অব্যাহত বৃষ্টিপাতে প্লাবিত হয়ে পড়ে উপজেলার প্রাচীন তম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।জানা যায়,৯ জুলাই (বৃহস্পতিবার) পঞ্চম দিনের মতো টানা বর্ষণে বিদ্যালয়ের বৃহৎ খেলার মাঠ পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সে সাথে স্কুলের নানা শ্রেনী কক্ষেসহ বারান্দায় পানিবন্দি হয়ে পড়েছে ফলে বিদ্যালয়ের চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষায় আসা অসংখ্য ছাত্র-ছাত্রীদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে সৃষ্ট বন্যার পানির কারণে।এমনকি উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নে বিভিন্ন পাড়া-মহল্লায় ভারী বৃষ্টিপাতে নানা গ্রাম্য সড়ক-উপসড়কে প্লাবিত হয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাফেরায় চরমভাবে বেকায়দায় পড়েছেন। সূত্র মতে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রচার করা যাচ্ছে যে, ফুলেশ্বরী নদীর আকস্মিক বন্যায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্লাবিত হওয়ায় বৃহস্পতিবারের অর্ধ বার্ষিক /প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়। আগামী পরীক্ষাসমুহ যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানা যায়।আকস্মিক বন্যার কারনে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত করার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT