খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

[ccfic]

ডেস্ক :

টানা ভারী বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও শহরে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আটজন এবং কক্সবাজার শহরে একজন রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আজ (৬ জুলাই) সোমবার মধ্যরাতে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এসব ঘটনায় নারী ও শিশুসহ আটজন নিহত হন। একই রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়।এর মধ্যে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) এবং তাদের তিন বছর বয়সী সন্তান মোহাম্মদ আনোস। পাহাড়ের ঢালের নিচে থাকা তাদের বসতঘরের ওপর মাটি ধসে পড়লে তারা প্রাণ হারান। এই ঘটনায় পরিবারের আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।একই রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজন নিহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।অন্যদিকে, ভোররাতে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আলী আকবর নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে, টানা বর্ষণে কক্সবাজারজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন পাহাড়ঘেঁষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT