খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

দাকোপে নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের সম্মেলনকক্ষে ২২জন নারীর মাঝে এই সেলাইমেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সহায়তায় এ আয়োজন করা হয়।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে সেলাইমেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি মো. শামীম হোসেন, উপজেলা এলজিইডি’র উপসহকারি প্রকৌশলী মো. মিলন, ইউপি সদস্য খোরশেদ শেখ ও মো. রাশেদুল ইসলাম প্রমুখ।এতে ঘরে বসে আয়ের সুযোগ পাওয়ায় নারীরা পারিবারিক ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ আসন পাবে এবং নিজের উপার্জনে সন্তানদের পড়াশোনা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবেন বলে জানান বক্তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT