নিজস্ব প্রতিবেদক, খুলনা:
‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে মাদকবিরোধী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান জমাদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরহাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মতিয়ার রহমান এবং গীতা পাঠ করেন রঞ্জন কুমার সরদার। মানববন্ধন ও সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আঃ রহমান, ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেন।এছাড়া কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা শেখ শাহিনুর রহমান, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাবলু, উপদেষ্টা অ্যাডভোকেট মুমিনুর রহমান, আবুল হোসেন সরদার, আহমেদ আলী ফকির, মাহবুবুর রহমান মিঠু, রবিউল ইসলাম, সরোয়ার মোড়ল, আল-আমিন, হাবিবুর রহমান খান, খান শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তৌফিক হোসেন, আব্দুল হক লিটন, মেনায়েম গাজী, শেখ আব্দুল গফফার এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মাহতাব হোসেন। আরও উপস্থিত ছিলেন রেজওয়ান হোসেন, সরদার দৌলত হোসেন, চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, নির্বাহী সভাপতি হামিদুর রহমান আনু, জাহাঙ্গীর মোড়ল, নুর ইসলাম শেখ, ডা. আশরাফুল ইসলাম, ফারুক হোসেন, আঃ কাদের, টুটুল কুন্ডু, আরিফ শেখ, পারভেজ গাজী, আনিচ শেখ ও জান্নাতুল ফেরদৌস বিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ডুমুরিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।