খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চিত্রালী বাজার এলাকায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইন

[ccfic]

ডেস্ক :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল সোমবার সকালে নগরীর বিআইডিসি রোডস্থ চিত্রালী বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে/বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালিশপুর বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন এ চক্ষু ক্যাম্পেইনের আয়োজন করে। জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতাল এ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে।ক্যাম্পেইনে ১৬৪ জনকে সাধারণ চক্ষু চিকিৎসা প্রদানের পাশাপাশি ৪০ জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম আলমগীরের পরিচালনায় ক্যাম্পেইনে স্থানীয় সমাজসেবক এড. ফজলে হালিম লিটন, শেখ শামসুর রহমান, আব্দুল লতিফ কাজী, লিটন খান, জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সুজন খালিশপুর থানা সম্পাদক খলিলুর রহমান সুমন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুরস্থ হাউজিং এস্টেটের বিভিন্ন সড়ক, ড্রেন ও হাউজিং তিনতলায় বিদ্যমান পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রমসহ দারুস্ সালাম জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বর্ষা মৌসমু শুরু হয়েছে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ বেড়ে যাচ্ছে। সে কারণে আগে থেকেই নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে খালিশপুরের সকল পুকুর, নালা, ড্রেন ও খালের বর্জ্য ও ঝোপঝাড় পরিচ্ছন্ন করা হচ্ছে। একই সাথে মশক নিধনেও সম্ভব সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ সকল কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি ড্রেনে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসি’র কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, কেসিসি’র সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক এড. ফজলে হালিম লিটন, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ও মোঃ জিয়াউর রহমানসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর থানাধীন মুজগুন্নী মহাসড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রশাসক খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সমাজসেবক এড. ফজলে হালিম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT