খুলনা, বাংলাদেশ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয় সমগ্র মানবজাতির কল্যাণের জন্য এসেছে

[ccfic]

ডেস্ক :

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল গত শুক্রবার বিকেলে আইচগাতী ইউনিয়নের সিংহেরচর ও চর-মোছাব্বারপুর এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি ঐ এলাকার জনগণের মাঝে বণ্টন করা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিনা এবং কাজের মান সম্পর্কে জানতে চান। উন্নয়ন কার্যক্রমে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি বদ্ধপরিকর। দীর্ঘদিন অবহেলিত সিংহেরচর ও চর-মোছাব্বারপুর এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহেরচর ও চর-মোছাব্বারপুর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিংহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উপস্থিত জনগণের বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ক্রীড়া, ঘাট উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, উন্নয়নের প্রকৃত মালিক জনগণ। তাই সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণকে বুঝে নিতে হবে। কোথাও অনিয়ম বা দুর্নীতি হলে তা সহ্য করা হবে না। যারা জনগণের অর্থ লুটপাট করবে, তাদের হাতেনাতে ধরতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়নের নামে কোনো অনিয়ম বিএনপি কখনোই মেনে নেবে না। সিংহেরচর ও চর-মোছাব্বারপুর দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বিএনপি সরকার গঠন করার পর এই অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে উন্নয়ন করা হবে। সিংহেরচর ঘাট আধুনিকায়ন করা হবে, সেখানে ভ্যান শেড নির্মাণ করা হবে এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটানো হবে। শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ, ঘাট উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি সিংহেরচরের সুন্দরবন সল্ট জামে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় স্থানীয় যুবসমাজ একটি খেলার মাঠের দাবি জানালে তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ এবং জেলা তাঁতী দলের আহবায়ক লিটন তালুকদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম সবুর রাজীব এবং সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা এস এম আবু সাঈদ, শফিকুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সদস্য মোঃ রয়েল, বিএনপি নেতা সরদার ফরিদ আনোয়ার, আবুল সাবেক ইউপি সদস্য দুলাল আকন, মোঃ মনিরুল ইসলাম, যুবদল নেতা মোঃ শাহিন শেখ, আফসার হোসেন, মোঃ মালেকুল, আঃ জলিল, মোঃ সরোয়ার ফরাজী, সোহাগ ভূঁইয়া, হোসনেয়ারা পারভিন, অধ্যাপক নাজমুল হোসেন, মোঃ মহসিন প্রমুখ।এর আগে তিনি ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা প্রয়াত বিবেকানন্দ রায়-এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবীর, বিএনপি নেতা মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, রূপসা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, পূজা উদ্যাপন পরিষদ খুলনা জেলা শাখার উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, রূপসা পূজা উদ্যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন দাস, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, হায়দার আলী, অমল কান্তি শিকদার, সরোজ কুমার হালদার, বিএনপি নেতা আরিফ মোল্লা, মহিতোষ ভট্টাচার্য, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, শিহাবুল ইসলাম, খায়রুল ইসলাম খোকন, হাসিবুর রহমান, ইমতিয়াজ আলী সুজন, ওমর ফারুক প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT