খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদার টাকা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী মানিককে গুলি

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এম.এ. বাড়ি সড়কের আইডিয়াল নার্সিং হোমের বিপরীতে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম মানিক (৩৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।প্রাথমিক তথ্য অনুযায়ী, মানিকের কাছে এর আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ওই টাকা না দেওয়ায় সায়েল (২৭) ও তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এতে মানিকের পেটের বাম পাশে গুলি লাগে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা যায়, আহত মানিক একসময় বাংলাদেশ ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সদস্য ছিলেন এবং পরে সংগঠন থেকে বহিষ্কৃত হন।এদিকে, একই রাতে নগরীর হরিজন এলাকায় এক যুবককে কুপিয়ে হ*ত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।একই রাতে নগরীতে পৃথক দুই সহিংস ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT