
ডেস্ক :
অদ্য ২৪ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম খুলনা সদর থানাধীন রুপসা এলাকায় এলাকাবাসীদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেন! উক্ত বৈঠকে মাদকের কুফল, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয়, এলাকায় চুরি, ছিনতাই রোধে করণীয়, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধ, তথা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বিরত রাখতে এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করার উপর আলোচনা করা হয়।এসময় খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন!
