
ডেস্ক :
জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে। দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। প্রধানমন্ত্রী সবুজ শহর, সবুজ দেশগড়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমিআছে সেখানেই বৃক্ষরোপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সকালে নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।সরকারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের জন্য কর্মসূচি হাতে নেয়ায় সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, ময়ূর নদীর উভয় পাড়ে তাল গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খুলনা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলও সবুজায়ন করতে এবং বক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকল প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসি’র ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমানবাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ নাসির উদ্দিন ও সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মুরাদ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জন ব্যক্তিকে ভ্যানগাড়ি ও ব্যবসায়ী
