খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

ডুমুরিয়ার শোভনায় এলজিইডির পাকা সড়কে ফাটল, দেবে যাওয়ায় যাতায়াতে ঝুঁকি জনসাধারণের 

[ccfic]

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:

‎খুলনার ডুমুরিয়া  উপজেলার শোভনা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত একটি পাকা সড়কের প্রায় ৩০ ফুট ফাটল ধরে দেবে গেছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার পশ্চিম শোভনা চৌরাস্তা -জিয়ালতলা অভিমুখে পাকা সড়কের আড়ুয়াখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই/তিন বছর পূর্বে পশ্চিম শোভনা চৌরাস্তা -জিয়ালতলা অভিমুখে পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কিলোমিটার কার্পেটিং করা হয়।সাম্প্রতিক বৃষ্টি, সড়কের পাশে খাল খনন ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে সড়কের আড়ুয়াখালী নামক স্থানে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, উৎপাদিত কৃষি পণ্য ও মৎস্য বহনকারী যানবাহন,কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা এই সড়ক ব্যবহার করলেও দুর্ঘটনার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, প্রভাষক এম‌এম হুমায়ুন কবির, মহিলা দল নেত্রী রহিমা বেগম সহ অনেকের সাথে।তারা এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, প্রায় সপ্তাহখানেক ধরে সড়কটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, বিষয়টি নিয়ে আমি এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে আমার ইউপি তহবিল থেকেও সহযোগিতা করা হবে।এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মুহাম্মদ দারুল হুদা বলেন, বিষয়টি আমার নলেজে রয়েছে। আমি উর্ধ্বতন মহলকে অবহিত করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT