খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

কেএমপি’র দক্ষিণ ও উত্তর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক

[ccfic]

ডেস্ক :

অদ্য ২১ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবামহোদয়ের দিক নির্দেশনায় কেএমপি’র দক্ষিণ ও উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে খুলনা, লবণচরা থানার কাস্টমসঘাট, পশ্চিম টুটপাড়া, মতিয়াখালি, দারোগার লিস পুটিমারি বাজার, খালিশপুর থানার লিবার্টি বাজার, দৌলতপুর থানা এলাকায় এবং আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকায় আইন- শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলাকাবাসীর সাথে পুলিশের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে উপ পুলিশ কমিশনার মহোদয় বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমাজে অপরাধ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।কেএমপি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধী বা অপরাধচক্রকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন!

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT