খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

খুলনায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী পারভীন গ্রেফতার

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২.৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম- পারভীন আক্তার (৩২)।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে পুলিশ ১২.৫ কেজি গাঁজা উদ্ধার করে।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই জানতে পারে যে কুমিল্লা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক বহন করে এক নারী খুলনায় আসছে। এই তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার একটি বিশেষ দল বয়রা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। একপর্যায়ে কুমিল্লা থেকে আসা (বলেশ্বর পরিবহনের) একটি বাস সেখানে পৌঁছালে পুলিশ বাসে অভিযান চালায়। পরে সন্দেহভাজন নারী যাত্রী পারভীন আক্তারের ব্যাগ তল্লাশি করে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো গাঁজার বড় চালানটি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত পারভীন আক্তারের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বল্লভপুর এলাকায়। তার পিতার নাম তোতা মিয়া এবং স্বামীর নাম জাহাঙ্গীর আলম বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফ আইআর নম্বর-২৩ এবং জিআর নম্বর-১৪৬।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এই মাদকের মূল উৎস কোথায় এবং এর সাথে আর কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে।সোনাডাঙ্গা মডেল থানার ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খুলনাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।স্থানীয়রা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাদের দাবি, বয়রা বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই মাদক পাচারের ঘটনা ঘটে। পুলিশের এমন তৎপরতা এলাকার নিরাপত্তা বাড়াবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT