খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

[ccfic]

ডেস্ক :

বাগেরহাটের চিতলমারী থানার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।র‌্যাব জানায়, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকান থেকে সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া সোহেল হোসাইন (৩৬) খুলনা সদর থানার চানমারী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ পূর্ব শত্রুতার জেরে সোহেলসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা মোটরসাইকেলযোগে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে আমির হামজাকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়।গুলির শব্দ শুনে স্থানীয়রা আমির হামজাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেল হোসাইন ওরফে বডি সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিতলমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT