ডেস্ক :
অদ্য ২১ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবামহোদয়ের দিক নির্দেশনায় কেএমপি'র দক্ষিণ ও উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে খুলনা, লবণচরা থানার কাস্টমসঘাট, পশ্চিম টুটপাড়া, মতিয়াখালি, দারোগার লিস পুটিমারি বাজার, খালিশপুর থানার লিবার্টি বাজার, দৌলতপুর থানা এলাকায় এবং আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকায় আইন- শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলাকাবাসীর সাথে পুলিশের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে উপ পুলিশ কমিশনার মহোদয় বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমাজে অপরাধ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।কেএমপি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধী বা অপরাধচক্রকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন!