
ডেস্ক :
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি ভাই আজ সকালে নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।নামাজ পরবর্তী সময়ে লবি ভাই উপস্থিত সুধীজন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে পরম মমতায় কোলাকুলি ও কুশল বিনিময় করেন। তিনি প্রত্যেকের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান।ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করুক—এই প্রত্যাশা।সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদ মোবারক!
