খুলনা, বাংলাদেশ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”
  ঈদ শুভেচ্ছা বার্তায় আধুনিক ও শান্তিময় করার অঙ্গীকার মেম্বর পদপ্রার্থী রাকিব শেখের.
  আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
  দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার
  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।
  একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস
  ডুমুরিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা জিএম মনিরুজ্জামান সোহাগ

ঝড়ে লন্ডভন্ড খুলনার কেন্দ্রীয় ঈদগাহের সাজসজ্জা

[ccfic]

ডেস্ক :

টানা ১৫ দিন ধরে প্যান্ডেল তৈরি ও শামিয়ানা দিয়ে ঘিরে সাজানো হয়েছিল খুলনা সার্কিট হাউজ মাঠ। আসন্ন ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি চলছিল এ মাঠে।কিন্তু বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে আধাঘণ্টার হঠ্যাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে খুলনা সার্কিট হাউজ মাঠ। সার্কিট হাউজ মাঠের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছিল।কিন্তু ঝড়ের কারণে বাঁশের সঙ্গে টাঙানো শামিয়ানা ছিঁড়ে চলে গেছে। কিছু বাঁশ পড়ে গিয়েছে। সাজসজ্জার সব উলোট পালোট হয়ে গেছে। বৃষ্টির কারণে মাঠে কিছুটা পানি জমছে। আবারও পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ।আহমেদ।ঈদের জামাত মাঠে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা এখনও বলা যাচ্ছে না। বুধবার রাত পর্যন্ত দেখা হবে। আবহাওয়া ভালো থাকলে সবকিছু আবার ঠিক করা হবে। তবে বৃষ্টি চলছে তাহলে সম্ভাবনা থাকবে না।পূর্বঘোষণা অনুযায়ী খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।খুলনায় পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং সকাল নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT