
ডেস্ক :
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাহী পরিষদের এক জরুরী সভা গত মঙ্গলবার (২৬ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় একাধিক পেশায় যুক্ত, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ ও সাংবাদিকতা পেশায় না থাকায় ১৬ জনের সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে গ্রহণ করা হয়। সভায় নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।বাতিলকৃত সদস্যরা হলেন, ওএমএস ব্যবসায়ী ও অসাংবাদিক সাঈয়েদুজ্জামান সম্রাট, জনউদ্যোগ এনজিওর বেতনভুক্ত নির্বাহী পরিচালক মহেন্দ্রনাথ সেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে মামলা বানিজ্য করা, চাঁদাবাজী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টেশনারী মালামাল সরবরাহকারী সুনীল দাস, স্থায়ীভাবে খুলনার বাহিরে অবস্থান করায় সুমন্ত চক্রবর্তী, শঙ্খ মার্কেটের ক্যামেরা ব্যবসায়ী ওদোকান মালিক সমিতির নেতা নেয়ামুল হোসেন কচি, অসাংবাদিক রাজু সাহা বিপ্লব, ঠিকাদার উত্তম কুমার সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আবুহেনা মোস্তফা জামাল পপলু, বিভিন্ন মিলে পার্টসসহ মালামাল সরবরাহকারী বাবুল আক্তার ও শেখ লিয়াকত হোসেন, অসাংবাদিক ও ব্যবসায়ী আবু নূরাইন খন্দকার, ইউপি সদস্য তপু বিশ্বাস, আয়কর আইনজীবী আসাফুর রহমান কাজল, ওএমএস ব্যবসায়ী ও অসাংবাদিক এম ওয়াহিদুজ্জামান, সরকারী চাকুরিজীবী কাজী ফজলে রাব্বি শান্ত এবং অসাংবাদিক মাসুদ খান পলাশ।সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য ধরে রাখতে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত অসাংবাদিক ও চাঁদাবাজীর অভিযোগে বহিষ্কৃতদের বয়কট করা এবং সংগঠনের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।সংগঠনের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্সের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
