খুলনা, বাংলাদেশ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”
  ঈদ শুভেচ্ছা বার্তায় আধুনিক ও শান্তিময় করার অঙ্গীকার মেম্বর পদপ্রার্থী রাকিব শেখের.
  আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
  দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার
  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।
  একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস
  ডুমুরিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা জিএম মনিরুজ্জামান সোহাগ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা

[ccfic]

ডেস্ক :

সীমান্ত আইন না মেনে, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে নাগরিকদের কথিত বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত থেকে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান।তিনি বলেন, বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। রাতে টহলকালে আমাদের সতর্ক অবস্থান জানান দেওয়ার ফলে তারা আর চেষ্টা করেনি।তিনি জানান, ধারণা করা হচ্ছে সীমান্তের যে কোন পাশ দিয়ে এই পুশইন চেষ্টা করতে পারে বিএসএফ। তবে এ ব্যাপারে সতর্ক রয়েছে বিজিবি। পাশাপাশি, তারা এটা হতে দেবেন না বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।এছাড়া কলকাতার এক সাংবাদিক জানান, উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বর্তমানে ১১০ জনকে একটি শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত নতুন করে আরও ৭০ জন সেখানে যোগ হয়েছে। বর্তমানে ১৮০ জন বিএসএফের হেফাজতে রয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT