খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত
  ঈদের দিন স্ত্রী কুপিয়ে হত্যা
  মুসলিমদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন
  দিনাাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন-শুভেচ্ছা স্বাগতম ও ঈদ মোবারক
  মৌলভীবাজার এর গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর শাহী ঈদগাহ ময়দানে দীর্ঘদিন পর ঈদুল আযহার জামাত
  ঈদে মুসলমানদের পাশে সনাতনী নেতা নিত্যানন্দ মন্ডল
  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”

ঈদে মুসলমানদের পাশে সনাতনী নেতা নিত্যানন্দ মন্ডল

[ccfic]

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডুমুরিয়ার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সম্প্রীতির প্রতীক নিত্যানন্দ মন্ডল মুসলমানদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছেন। ঈদের দিন তিনি নিজ বাড়িতে আগত মুসলমানদের আপ্যায়নের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তার এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।নিত্যানন্দ মন্ডল শুধু একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বান্দা কলেজিয়েট স্কুলের একজন সম্মানিত শিক্ষক হিসেবেও সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।তিনি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট খুলনা জেলা শাখার আহবায়ক, বাংলাদেশ মতুয়া-বহুজন সমাজ ঐক্যজোট খুলনা জেলা শাখার আহবায়ক এবং খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।এক শুভেচ্ছা বার্তায় নিত্যানন্দ মন্ডল বলেন, “ঈদ মানে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই আমি ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতে চাই।”তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকলে সমাজ আরও সুন্দর ও শক্তিশালী হবে।”স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন শিক্ষক ও সনাতনী সমাজের প্রতিনিধি হয়ে মুসলমানদের ঈদ আনন্দে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ডুমুরিয়াসহ খুলনা জুড়ে নিত্যানন্দ মন্ডলের এই মানবিক উদ্যোগ এখন প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT